খোয়াইতে বিভিন্ন দাবিতে ডেপুটেশন সিপিআইএমের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- খোয়াই ব্লকের তিনটি পঞ্চায়েতে বিভিন্ন স্থানীয় দাবীতে ডেপুটেশন দিল সিপি আইএম সিঙ্গিছড়া লোক্যাল কমিটি। তিনটি পঞ্চায়েতে স্থানীয় দাবীর ভিত্তিতে ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদান করার সময় তিনটি পঞ্চায়েতের সচিবের হাতে তুলে দেওয়া হয় দাবী সম্বলিত স্মারকলিপি।

দাবি গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, দৈনিক ছয়শো টাকা মজুরিতে বছরে দুইশো দিনের রেগার কাজ, দশ দিনের মধ্যে কাজের নজুরি মিটিয়ে দেওয়া, তালিকাভুক্ত সুবিধাভোগীর সবাইকে সার্ভে রিপোর্ট অনুসারে আই এ ওয়াই প্রকল্পের বাসগৃহ নির্মাণের সুবিধা প্রদান করা।

এছাড়া নীতি নির্দেশিকা মেনে পঞ্চায়েতের জলাশয়গুলোকে যথাযথ প্রচার করে লীজে প্রদান করা, সব দুঃস্থ লোকজনকে সামাজিক ভাতা প্রকল্পের সুবিধার আওতায় নিয়ে আসা, গ্রামীণ এলাকায় পরিশোধিত পানীয় জলের সুব্যবস্থা করা, গ্রামীণ এলাকায় কৃষি সহায়ক কেন্দ্র স্থাপন করে প্রান্তিক কৃষকের মধ্যে সার, বীজ ও কীটনাশক ঔষধের সুবিধা প্রদান করা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...