সংবিধানকে কাটাছেড়া করে বিলুপ্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিজেপি দল: আশীষ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সংবিধানকে কাটাছেড়া করে বিলুপ্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিজেপি দল, কেন্দ্রীয় সরকার এবং আরএসএস। দেশের গণতান্ত্রিক বাতাবরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার লক্ষ্যেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। কথাগুলি বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। মঙ্গলবার সংবিধান বাঁচাও অভিযানের নামে শক্তি প্রদর্শন করলো কংগ্রেস।

সর্বভারতীয় কংগ্রেস দলের গৃহীত দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজধানীতে সংবিধান বাঁচাও অভিযান সংঘটিত করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। আগামী মে মাস জুড়ে প্রতিটি জেলা এবং ব্লকে এই অভিযান সংঘটিত করা হবে। জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এদিন প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজধানীতে সংবিধান বাঁচাও অভিযান করা হয়।

আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে বের হয় রেলি। এই রেলির নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। বেলিটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে নেতাজি চৌমুহনীর কাছে আয়কর অফিসের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

তবে পুলিশ আয়কর অফিসের কিছুটা সামনে মিছিলের গতি রোধ করার চেষ্টা করলেও কংগ্রেস কর্মীরা বেরিকেড ভেঙে এগিয়ে যান। সেখানে বিক্ষোভসভায় বক্তব্য রাখেন দলীয় নেতৃত্ত। এই সংবিধান বাঁচাও রেলি সম্পর্কে বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, ২৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের প্রতিটি রাজ্যে রাজ্যে সংবিধান বাঁচাও অভিযান সংঘটিত করা হচ্ছে। সংবিধানকে কাটাছেড়া করে বিলুপ্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিজেপি দল, তিনি আরো বলেন,আগামিদিনে আন্দোলনের ধার আরও তীব্র হবে বলে জানিয়ে দিয়েছে প্রদেশ কংগ্রেস।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...