সপিং মল থেকে চুরির দায়ে তিন নাবালককে আটক করেছে পুলিশ!

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে উদয়পুর রাজারবাগ স্থিত সেভেন সেভেন অর্থাৎ আরতি স্টোর্স নামে একটি মল থেকে বেশ কিছু সামগ্রী চুরি হয়েছে বলে মলের কর্মকর্তারা টের পেয়েছে। পরবর্তী সময়ে সিসি ক্যামেরা দেখে তারা কয়েকজনকে সনাক্ত করতে পেরেছে। কিন্তু শুক্রবার থেকে যাদের সনাক্ত করতে পেরেছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না।

রবিবার সকালে মলের কর্মকর্তারা তিনজনকে সিসি ক্যামেরা ফুটেজ দেখে আটক করতে পেরেছে। পরবর্তী সময়ে রাধা কিশোর পুর পুলিশকে খবর দিলে পুলিশ তিনজনকে থানায় নিয়ে যায়। মলের একাউন্টে মধুসূদন পাল বলেন তিনজন কে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে যাদের আটক করা হয়েছে তারা প্রত্যেকে নাবালক স্কুলে পড়াশোনা করছে।

আটক তিনজনকে জিজ্ঞাসা করে জানতে পেরেছে তারা গত এক মাস ধরে এই দোকান থেকে বিভিন্ন ধরনের সামগ্রী চুরি করেছে। তাদের সঙ্গে আরও কয়েকজন জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে। সব বিষয়গুলো পুলিশ তদন্তে বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...