জম্মু-কাশ্মীরে বর্বরোচিত জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা জানালো স্কুল অফ সাইন্স

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার জম্মু-কাশ্মীরে যে বর্বরোচিত জঙ্গি হামলার ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানানো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এই ঘটনায় একটি বিশেষ সম্প্রদায়ের পর্যটকদের বেছে বেছে হত্যা করা হয়েছে। রাজ্যেরও বিভিন্ন প্রতিষ্ঠান এই ঘটনার নিন্দায় সরব হয়েছে।

নৃশংস এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয় বুধবার রাজধানী আগরতলার শ্যামলীবাজারস্থিত স্কুল অফ সাইন্স। এই সেন্টারে পাঠরত ছাত্রছাত্রীরা প্লে কার্ড হাতে নিয়ে ঘটনার নিন্দা জানান।

স্কুল অফ সাইন্স এর প্রিন্সিপাল অভিজিৎ ভট্টাচার্য কাশ্মীরের এই ঘটনার নিন্দা জানাতে গিয়ে বলেন, যারা এমন নির্মম ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে যেন সরকার খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। আগামী দিনে যাতে এ ধরনের একটিও ঘটনা না ঘটে তার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সেই সঙ্গে তিনি এই ঘটনায় মৃত পর্যটকদের আত্মার সদগতি এবং তাদের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...