আগরতলা রেল স্টেশন চত্বর থেকে আটক তিন বাংলাদেশী নাগরিক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবারের পর শনিবারও আগরতলা রেল স্টেশন চত্বর থেকে গ্রেফতার বাংলাদেশী নাগরিক। এবার এক মহিলা ও দুই পুরুষকে আটক করল পুলিশ। আগরতলা রেল স্টেশনের জিআরপি থানা,আরপিএফ, বিএস এফ ও গোয়েন্দা বিভাগের আধিকারিকদের যৌথ অভিযানে এই তিন বাংলাদেশীকে আটক করা হয়।

আবারো আগরতলা রেল স্টেশন চত্বর থেকে আটক হলো তিন বাংলাদেশী নাগরিককে। শনিবার সন্ধ্যায় আগরতলা জি আর পি, আর পি এফ, বি এস এফ এবং গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে অবৈধভাবে প্রবেশকারী তিন নাগরিককে আগরতলা রেল স্টেশন থেকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে এক জন মহিলা এবং দুইজন পুরুষ।

তাদের নাম কামরুন নেসা, মহম্মদ ইসমাইল হোসেন এবং মহম্মদ নুর হোসেন। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে তিনটি স্মার্ট ফোন, কিছু ভারতীয় অর্থ এবং বাংলাদেশী পরিচয় পত্র পাওয়া গেছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে রেলযোগে বহিঃরাজ্যে কাজের উদ্দেশ্যে পাড়ি দিতেই আগরতলা রেলস্টেশনে আসে তারা।

এই ঘটনায় সুনির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে রেল পুলিশ। রবিবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান আগরতলা রেল থানার ওসি তাপস দাস।তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে পাচারকাণ্ডে জড়িত আরো অভিযুক্তের নাম বেরিয়ে আসবে বলে আশাবাদী পুলিশ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...