প্রিয়জনের স্মৃতিতে গাছ লাগানোর আবেদন সাংসদ বিপ্লব কুমার দেবের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে ২০২০ সালে রাজ্যের চারটি জায়গায় মুখ্যমন্ত্রী মডেল গ্রামের অন্তর্গত ‘স্মৃতিবন’ প্রকল্প সূচনা হয়। যার অন্যতম উদ্দেশ্য ছিল পূর্বপুরুষ বা প্রিয়জনেদের স্মৃতিতে চারা গাছ রোপনের পাশাপাশি বৃক্ষ রোপনে সবাইকে উৎসাহীত করা এবং সাবুযায়নে গতি আনা। 

এই প্রকল্পের সূচনা করে, মান্দাই এর বোরাখায় (পাটনি) স্বর্গীয় পিতা হিরুধন দেবের স্মৃতিতে একটি চারা গাছ রোপন করেছিলেন তিনি। আজ এই প্রকল্প ক্ষেত্রটি পরিদর্শন করে এর অগ্রিগতি সম্পর্কে খোঁজ নেন এবং বাবার স্মৃতিতে রোপন করা গাছটিও ঘুরে দেখেন।

কিভাবে এই প্রকল্পকে সুদূর প্রসারি সফল বাস্তবায়ন করা যায় তা নিয়ে নব দপ্তরের আধিকারীকদের সাথে আলোচনা করেন। স্থানীয় নাগরিকদেরকেও এর রক্ষনাবেক্ষনে এগিয়ে এসে তাকে নিজেদের ভেবে আন্তরিক ভাবে সহযোগিতার আহ্বান করেন।

শুধু তাই নয়, এর প্রতি মানুষকে আরও উৎসাহিত করতে, বন দপ্তরের অধিকারীক সহ অন্যান্য পদাধিকারী, বনকর্মী সহ অন্যান্যদেরকে প্রাথমিক ভাবে তাঁদের প্রিয়জনের স্মৃতিতে গাছ লাগানোর আবেদন জানান। এই প্রকল্প সম্পর্কে আরও জন জাগরণ ও বেশী সংখ্যায় মানুষকে এতে যুক্ত করার আহ্বান জানান তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...