কন্যা সন্তানকে মেরে ফেলার চেষ্টার অভিযোগে ধৃত বাবা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কন্যা সন্তান হওয়ায় সন্তানকে মেরে ফেলার নয়তো বিক্রি করে দেওয়ার চেষ্টার অভিযোগ বাবার বিরুদ্ধে। মা কোনোক্রমে মেয়েকে নিয়ে পালিয়ে বেঁচেছেন। পুলিশ অভিযুক্ত নেশাখোর বাবাকে গ্রেপ্তার করেছে। অবশেষে বোধজংনগর থানার পুলিশের হাতে গ্রেফতার ৩ মাসের মেয়েকে মেরেফেলতে নয়তো বিক্রি করেদেওয়ার চেষ্টার অভিযোগে নেশাগ্রস্ত বাবা।

তিন মাসের কন্যা সন্তানকে মারধর সহ বিক্রি করে দেওয়ার চেষ্টার গুরুতর অভিযোগ বাবার বিরুদ্ধে। এই সংবাদের জেরে নড়েচড়ে বসেছে প্রশাসন। জানা গেছে খয়েরপুর দাসপাড়া এলাকার প্রাণ গোপাল ঘোষের ছেলে গৌতম ঘোষ গত এক বছর আগে বিয়ে করেছিল। তাদের ঘরে গত সাড়ে তিন মাস আগে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা সন্তান জন্ম হওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠে গৌতম ঘোষ। বারবার তার স্ত্রীকে কন্যা সন্তানটিকে বিক্রি করার জন্যে বলে।

তাতে তার স্ত্রী রাজি না হওয়ায় সাড়ে তিন মাসের এই ছোট্ট কন্যা সন্তানটিকে মারধর করে। পরে তার স্ত্রী সন্তানের প্রাণ বাঁচাতে পয়লা বৈশাখের দিন বাড়ি থেকে বের হয়ে যায়। পরে যুব প্রেরণা সামাজিক সংস্থার চোখে পড়ে এই মহিলা সহ তার কন্যা সন্তানটিকে সামাজিক সংস্থার পক্ষ থেকে ওই মহিলা সহ তার ছোট্ট কন্যা সন্তানকে আশ্রয় দেওয়া হয় তাদের কাছে। পরবর্তী সময়ে বুধবার যুব প্রেরণা সামাজিক সংস্থার সদস্যরা বোধজংনগর থানায় ঘটনাটি জানায়।

বৃহস্পতিবার সকালে ওই সামাজিক সংস্থার সহযোগিতায় অভিযুক্ত গৌতম ঘোষ কে খয়েরপুর স্থিত তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এদিন দুপুরে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন এবং ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন ইউনিটের আধিকারিকরা আগরতলা শহরের রাধানগর স্থিত একটি হোমে গিয়ে ওই শিশুটির মায়ের সাথে কথাবার্তা বলে এবং শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের পক্ষ থেকে জানা গেছে শুক্রবার মা ও শিশুকে সরকারিভাবে হোমে নিয়ে যাওয়া হবে এদিকে বৃহস্পতিবার অভিযুক্ত গৌতম ঘোষ সামাজিক সংস্থার প্রশ্নের মুখে পড়ে ঘটনার সত্যতা স্বীকার করেছে। এদিন মুখ্যমন্ত্রী ওনার নিজের ফেসবুকে এই ঘটনাটি স্বীকার করে উদ্বেগ প্রকাশ করেছেন। এই ধরনের ঘটনায় অভিযুক্ত গৌতম ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...