ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত শিলচর

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে এ বার উত্তপ্ত হয়ে উঠল অসমের শিলচর। দিকে দিকে অশান্তির ঘটনা ঘটেছে বলে খবর। অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়েন। শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তাবাহিনীও তৎপর।

সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার সকালে শিলচরের একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। প্রাথমিক ভাবে শান্তিপূর্ণই ছিল। কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টে যায়। সমাবেশ থেকেই ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবি ওঠে। বিক্ষোভকারীদের হাতে ছিল প্ল্যাকার্ড। তীব্রতর হতে থাকে স্লোগানও। তবে আচমকাই সমাবেশ থেকে কয়েক জন বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়েন বলে অভিযোগ। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে।

উত্তপ্ত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশও। তার পর পরিস্থিতি আরও খারাপ হয়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে চামড়াগুদাম, বেরেঙ্গা এবং শিলচরের পুরাতন লক্ষ্মীপুর রোড এলাকা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...