আরসিবির ঘরের মাঠে বিরাট-পাতিদারদের কাছ থেকে জয় ছিনিয়ে আনলেন কেএল রাহুল

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- হোম গ্রাউন্ডে প্রথমে ব্যাট করতে নামে আরসিবি। শুরুটাও দুর্দান্ত। প্রথম তিন ওভারের মধ্যেই ৫০ আরসিবির। সেখান থেকে ২০০ স্কোরের স্বপ্ন দেখা শুরু করেছিলেন সমর্থকরাও। কিন্তু কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে ফিল সল্টের রান আউটেই সব ওলটপালট। বিনা উইকেটে ৬১ থেকে দ্রুতই ১০২-৫। ভাঙন যদিও থামেনি। শেষ দিকে টিম ডেভিডের ২০ বলে ৩৭ রানের ক্য়ামিও ইনিংসের সৌজন্যে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ করে আরসিবি।

ফাফ ডুপ্লেসি ফেরায় লোকেশ রাহুল ফের মিডল অর্ডারে। যদিও তাঁকে নামতে হল পাওয়ার প্লে-তেই। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ এবং তৃতীয় ওভারের শুরু। পরপর ফাফ ডুপ্লেসি ও জ্যাক ফ্রেজারের উইকেট নেন যশ দয়াল ও ভুবনেশ্বর কুমার। পাওয়ার প্লে-তে অভিষেক পোড়েলকেও ফেরান ভুবি। ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে ছিল দিল্লিও।

ব্যক্তিগত ৫ রানে রাহুলের ক্যাচ ফসকান আরসিবি ক্যাপ্টেন রজত পাতিদার। সেই রাহুলই অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলেন। পঞ্চম উইকেটে তাঁকে যোগ্য সঙ্গ দেন তরুণ প্রোটিয়া ব্যাটার ত্রিস্তান স্টাবস। ২৩ বলে ৩৮ রান করেন। ১৩ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় দিল্লি ক্যাপিটালসের।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...