চলন্ত ট্রেন যাত্রীর মালপাত্র চুরি গেলে রেল দায়ী হবে না : উচ্চ আদালত

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- যার মাল তারই দায়িত্ব। চলন্ত ট্রেন যাত্রীর মালপাত্র চুরি গেলে রেল দায়ী হবে না। সাবধান হতে হবে যাত্রীকেই। বুধবার একটি মামলায় সাফ জানিয়ে দিল দিল্লি হাই কোর্ট। তবে পাশাপাশি বিচারপতির পর্যবেক্ষণ, দায়িত্বপ্রাপ্ত রেলকর্মী কাজে অবহেলা করলে বা অসদাচরণের প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে। বিচারপতি রবিন্দর দুদেজার বেঞ্চে উঠেছিল মামলা।

এক ব্যক্তি অভিযোগ করেন, ২০১৩ সালের জানুয়ারি মাসে থার্ড এসি কামরায় দিল্লি থেকে নাগপুর যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিল একটি ব্যাকপ্যাক। যার ভিতরে ছিল ল্যাপটপ, ক্যামেরা, চার্জার এবং চশমা। যদিও চলন্ত ট্রেন থেকে চুরি যায় ওই ব্যাকপ্যাকটি। প্রাথমিক ভাবে জাতীয় উপভোক্তা কমিশনে অভিযোগ জানান ওই ব্যক্তি। দাবি করেন, চুরি যাওয়া মালপত্রের জন্য ৮৪ হাজার টাকা এবং মানসিক হয়রানির জন্য রেলকে আরও ১ লক্ষ টাকা দিতে হবে

যদিও উপভোক্তা কমিশন এই দাবি খারিজ করে দাও। এবার দিল্লি হাইকোর্টও জাতীয় উপভোক্তা কমিশনের সিদ্ধান্তকে বহাল রাখল। সেইসঙ্গে বিচারপতি জানালেন, কামরার অ্যাডেনডেন্ট রেলকর্মী ঘুমাচ্ছিলেন, সেই কারণেই চুরি গিয়েছে যাত্রীর মাল, এই দাবির কোনও বাস্তব ভিত্তি নেই।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...