বেকার ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ালো বাম যুব সংগঠন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বেকার ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ালো বাম যুব সংগঠন। রাজ্যের বেকারদের সাথে বিজেপি সরকার নজিরবিহীন প্রতারণা করছে বলে দাবি বাম যুব নেতৃত্বের। ভবনে সাংবাদিক সম্মেলনে যুব নেতৃত্ব বলেন প্রতিনিয়ত বেকারদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। এরই প্রতিবাদে রাজ্যব্যাপী আন্দোলনে নামার প্রস্তুতি বাম যুব সংগঠন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দুই বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফের নেতৃত্বরা। এদিন সাংবাদিক সম্মেলনে এক ডিওয়াইএফআই সভাপতি পলাশ ভৌমিক বলেন রাজ্যের বেকারদের সাথে রীতিমতো প্রতারণা করে চলছে বিজেপি সরকার। গত সাত বছরে বিজেপি সরকারের আমলে একটি দপ্তরে নূন্যতম নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে তিন বছর সময় লাগছে। এককথায়, কচ্ছপের গতিতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হচ্ছে।

তাতে বেকার ছেলে মেয়েদের ভবিষ্যত অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। ইতিমধ্যে, ফায়ারম্যান এবং ফায়ার সার্ভিস পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে রাজ্য সরকার। তাঁর অভিযোগ, এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের পেছনে অনেক দূর্ণীতি থাকতে পারে বলে দাবি করেন তিনি। এরই প্রতিবাদে রাজ্যব্যাপী আন্দোলনে নামছে বাম যুব সংগঠন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...