সিপিএমের কর্মীদের উপর হামলায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপারের নিকট ডেপুটেশন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত শনিবার জনগণের স্বার্থ সম্বলিত কিছু বিষয় নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার ক্ষমতা নিয়ে সিপিআইএমের পক্ষ থেকে দক্ষিণ জয়নগর এলাকায় এক পথ সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু ৭ রামনগর মন্ডলের সভাপতির নেতৃত্বে কিছু বিজেপি কর্মী সিপিআইএম রাজ্য কমিটির সদস্য শুভাশীষ গাঙ্গুলী এবং সিপিআইএম পশ্চিম ত্রিপুরা সম্পাদক রতন দাসের উপর আক্রমণ চালায় এবং এরা গুরুতরভাবে আহত হয়।

তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বহি:রাজ্যের উদ্দেশ্যে পাঠানোর জন্য চিন্তা ভাবনা চলছে সিপিআইএম দলের পক্ষ থেকে। তারই পরিপ্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি নিয়ে সিপিআইএম দলের এক প্রতিনিধি দল পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে এর নিকট ডেপুটেশনে মিলিত হন।

ডেপুটেশন প্রদানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত জানান জয়নগরের ঘটনার পরিপ্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আজকের এই ডেপুটেশন প্রদান এবং পুলিশ সুপার তদন্ত সাপেক্ষে দূষিতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...