কর সংস্কার কাজকর্ম পর্যালোচনায় অর্থমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় আজ সচিবালয়ের কনফারেন্স হলে কর সংস্কার কাজকর্মের পর্যালোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়, কর কমিশনার বিবেক এইচ বি এবং কর আধিকারিকগণ। পর্যালোচনায় অর্থমন্ত্রী রাজস্ব সংগ্রহে কর দপ্তরের আধিকারিক ও কর্মচারীদের অবদান এবং তাদের নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসা করেন।

তিনি বাজেটে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। কর প্রদান ও সংগ্রহকে জাতীয় কর্তব্য হিসেবে বিবেচনা করার জন্য অর্থমন্ত্রী রাজ্যের সকল করদাতা এবং কর আধিকারিকদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, রাজ্যের কর সংগ্রহ বৃদ্ধি করতে সর্বোচ্চ দক্ষতা ও সততার সঙ্গে কাজ করতে হবে। কর দপ্তরের পক্ষ থেকে আজ এই সংবাদ জানানো হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...