রাজধানীর ভট্টপুকুর এলাকায় রহস্যজনক ভাবে মৃত্যু হলো এক ব্যক্তির

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পারিবারিক বিবাদের জেরে রহস্যজনক ভাবে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনা রাজধানীর ভট্টপুকুর এলাকায়। মৃতের নাম কার্তিক মোদক। বুধবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পারিবারিক বিবাদের জেরে রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনা ঘিরে রাজধানীর ভট্টপুকুর এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। মৃত যুবকের নাম কার্তিক মোদক। খাবার পেয়ে এ ডি নগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে জিবি হাসপাতালের মর্গে পাঠায়।

দেখাযায় ঘরের মধ্যে বৈদ্যুতিক পাখায় গামছা ঝুলছে। অথচ মৃতদেহ বিছানার উপর পড়ে আছে। এই ঘটনায় সন্দেহ আরো বেড়ে যায়। মৃতের স্ত্রী জানায়, তার স্বামী মঙ্গলবার রাতে মদমত্ত অবস্থায় ছিল। এর জন্যে তিনি বকাঝকা করলে স্বামী উত্তেজিত হয়ে তাকে মারধর করেছে। এর পরেই নাকি এই ঘটনা।

মৃতের স্ত্রীর বক্তব্যে যথেষ্ট অসঙ্গতি রয়েছে বলেই মনে হয়। এদিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে জিবি হাসপাতালে পাঠায়। মৃত্যুর কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত। বুধবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এলাকাবাসী চাইছেন পুলিশ যেন ঘটনার সঠিক তদন্ত করে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...