Connect with us

Uncategorized

ব্রিটেন সফরে গিয়ে হামলার মুখে পড়লেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ব্রিটেন সফরে গিয়ে হামলার মুখে পড়লেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। লন্ডনের চ্যাথাম হাউসের সামনে হামলাকারীরা তাঁর গাড়ির কাছে চলে যান বলে অভিযোগ। সেই সঙ্গে ছেঁড়া হয় ভারতের জাতীয় পতাকা। সংবাদ সংস্থা জানাচ্ছে, বিদেশমন্ত্রীর উপর ওই হামলার নেপথ্যে রয়েছেন খলিস্তানপন্থীরা।

বুধবার রাতে চ্যাথাম হাউসে একটি আলোচনাসভায় যোগ দিতে গিয়েছিলেন জয়শঙ্কর। খলিস্তানপন্থীরা পতাকা নিয়ে জড়ো হয়েছিলেন অদূরে রাস্তার উপর। পুলিশের সামনেই ভারত-বিরোধী স্লোগান দিচ্ছিলেন তাঁরা। এই ঘটনায় প্রশ্ন উঠেছে লন্ডন পুলিশের ভূমিকা নিয়েও।

জয়শঙ্কর কর্মসূচি শেষে বেরোনোর সময় বিক্ষোভকারীদের জটলা থেকে এক ব্যক্তি হঠাৎই ছুটে তাঁর গাড়ির সামনে পৌঁছে যান। এর পর কনভয়ের সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন। তবে খালিস্তানিরা কি কারনে হঠাৎ ভারত বিরোধী স্লোগান তুলে জয়শঙ্করের গাড়ির উপর হামলা চালালো তা অবশ্য পরিষ্কার নয়।

Continue Reading