আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্যের ৬৫ জন মহিলা সাংবাদিককে সম্মাননা প্রদান করবে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ৮ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ত্রিপুরায় প্রথমবারের মতো সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই উপলক্ষে বৃহস্পতিবার ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের এক সাংবাদিক সম্মেলনে ইউনিয়নের সদস্যরা এই খবরটি নিশ্চিত করেছেন।

৮ ই মার্চ প্রেস ক্লাবে সকাল ১১ টায় অনুষ্ঠিত হতে চলা এই অনুষ্ঠানে রাজ্যের ৬৫ জন মহিলা সাংবাদিককে সম্মাননা প্রদান করা হবে। এই সম্মাননার নাম দেওয়া হয়েছে “অনন্যা সংবাদ যোদ্ধা সম্মাননা ২০২৫”। এছাড়া, প্রতি বছর একটি বিশেষ সম্মাননা “শক্তি স্বরূপা সম্মাননা” প্রদানের কথাও জানানো হয়েছে।

এই সম্মাননা রাজ্যের সংবাদ জগতে বিশেষ অবদান রাখা একজন মহিলা সাংবাদিককে প্রদান করা হবে, যিনি জুরি দ্বারা নির্বাচিত হবেন। সাংবাদিক সম্মেলনে আরো জানানো হয়, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার, এবং রাজ্যপাল ইন্দ্রাসেনা রেড্ডি নাল্লু।

এছাড়া, ট্রাফিক এডিশনাল এসপি সুধাম্বিকা আর এবং শ্যামসুন্দর জুয়েলার্সের কর্ণধার অর্পিতা সাহাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এদিনের এই সম্মাননা অনুষ্ঠানটি রাজ্যের মহিলা সাংবাদিকদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করবে বলে জানিয়েছেন ইউনিয়নের সদস্যারা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

পশ্চিম এশিয়ায় উত্তেজনা তুঙ্গে, লেবাননে যুদ্ধবিরতি চাপে

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় উত্তেজনা অব্যাহত রয়েছে,...

ত্রিপুরা-সহ একাধিক রাজ্যে দু’দিন ভারী বৃষ্টি, সতর্কবার্তা আইএমডির

জনতার কলম ওয়েবডেস্ক :-আগামী দু’দিন দেশের বিভিন্ন রাজ্যে ভারী...

সুপ্রিম কোর্টের রায়ের পর তৃণমূলকে কড়া আক্রমণ বিজেপির

জনতার কলম ওয়েবডেস্ক :- সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের ভোট গণনা...

হরমুজে উত্তেজনা চরমে, ইরানকে অর্থপ্রদানে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

জনতার কলম ওয়েবডেস্ক :- হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াতের...