বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ প্রদর্শন বিদ্যুৎ শ্রমিকদের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বিদ্যুৎ পরিষেবাকে উন্নত করার লক্ষ্যমাত্রা নিয়ে বিদ্যুৎ দপ্তরকে বেসরকারি কিছু সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছিল। এমতাবস্থায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছিল কিন্তু এবার সেই বেসরকারি সংস্থার অন্যতম অ্যাডভান্স রুট টেকনোলজি ইনফর্মেশন প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে উঠলো শ্রমিকদের বেতন আটকে রাখার অভিযোগ।

সেই ক্ষোভে দপ্তরের সামনে বুধবার বিক্ষোভে সামিল হল সংস্থার কর্মীরা। জানা গিয়েছে বিগত দুই বছর ধরে বেসরকারি সংস্থা অ্যাডভান্স রুট টেকনোলজি ইনফর্মেশন প্রাইভেট লিমিটেডের অধীনে কাজ করে আসছিল ৫০০ শ্রমিক। কিন্তু গত পাঁচ মাস অন্তর অন্তর বেতন প্রদান করে আসছে সংস্থা, এই বিষয়ে সংস্থার কর্মকর্তাদের সাথে কথা বললে বকেয়া বেতন নিয়ে তালবাহানা করেন সংস্থার কর্মকর্তারা।

তাই আজ একপ্রকার বাধ্য হয়েই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ৫০০ শ্রমিক জয়নগরস্থিত সংস্থার বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি আগামী এক সপ্তাহের মধ্যে যেন বকেয়া বেতন পরিশোধ করা হয়, আর যদি না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুশিয়ারি দেন আন্দোলনরত শ্রমিকরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...