বিচারকে হেনস্থা করায় সুপ্রিম কোর্টের নির্দেশে তিন সিপিএম নেতার আদালতে আত্মসর্মপণ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিলোনিয়া আদালতের বিচারক রুহি দাস পালকে শারিরীক নিগহের ঘটনায় অভিযুক্ত তিন বামপন্থী নেতা অবশেষে বিলোনিয়া আদালতে আত্মসমর্পণ করে। উল্লেখ্য হরতালের নামে গত ২০১৫ সালে ২ রা সেপ্টেম্বর সিপিআইএম এর শাখা সংগঠন ট্রেড ইউনিয়নের ডাকা বনধের দিন হরতালের নামে বামপন্থী তিন নেতা বাবুল দেবনাথ, তাপস দত্ত ও ত্রিলোক সিনহা সহ আরো অন্যান্যরা আদালতে ঢুকে হুমকি ধমকি সহ শারীরিক নিগহ করে বিচারক রুহি দাস পালকে।

সেই সময় তৎকালীন বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক সুদীপ পাল স্বত প্রণোদিত মামলা গ্রহণ করে তিন বাম নেতার বিরুদ্ধে। যার কেস নম্বর বিলোনিয়া পি.এস. -১১৩/১৫, পরবর্তী সময়ে বিলোনিয়া আদালতে মামলা গ্রহণ করার পর, তিন বাম নেতাকে ২ বছরের দোষী হিসাবে সাব্যস্ত করে ২ বছরের সাজাও ঘোষণা করা হয়েছিল। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়ে রিট পিটিশন দাখিল করার পর জামিনে মুক্ত হয় তারা।

কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক অবশেষে শনিবার দুপুরে বিলোনিয়া আদালতে আত্মসমর্পণ করে সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত, বিলোনিয়া বিভাগীয় সিট্যু সভাপতি ত্রিলোক সিনহা ও সারা ভারত কৃষক সভা বিলোনিয়া বিভাগীয় সম্পাদক বাবুল দেবনাথ। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক আগামী ১৮ ই মার্চ শুনানি চলা পর্যন্ত বর্তমানে অভিযুক্ত ৩ বাম নেতা জেলেই থাকবে বলে জানান সরকারি আইনজীবী কিশোর মজুমদার।

Share post:

Subscribe

Popular

More like this
Related

ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের রেকর্ড সাফল্য, মুনাফা ও ব্যবসায় উল্লেখযোগ্য বৃদ্ধি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা গ্রামীণ ব্যাংক...

শাহনওয়াজ হুসেনের কড়া আক্রমণ, “ভোটে হেরে গিয়ে নাটক করছে তৃণমূল”

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আবহেই পুনর্মতদান...

বর্ষার আগে বন্যা মোকাবিলায় ভারত-নেপাল বৈঠক, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

জনতার কলম ওয়েবডেস্ক :- বর্ষা মৌসুমের আগে বন্যা পূর্বাভাস...

দক্ষিণ ২৪ পরগনায় পুনর্নির্বাচনে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৫৬% ভোট

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার...