উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আবারো আরো এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনা ধলেশ্বর ৯নং রোড এলাকায়। মৃতার নাম দেবস্মিতা সেন চৌধুরী, বয়স ১৮। সে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। বৃহস্পতিবার সকালের এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুতে আসেন মেয়েটির মা। প্রণয়ঘটিত কারণে এই মৃত্যু বলে মনে করা হচ্ছে। মেয়েটির মা এই ঘটনার জন্যে রাহুল নামে এক যুবককে দায়ী করেন।

অপরদিকে পুলিশ প্রাথমিক ভাবে জানতে পারে মা ও মেয়ের মধ্যে কোনো একটি বিষয়ে কথা কাটাকাটির দরুন এই পরিণতি। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তার অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে জিবি হাসপাতালের মর্গে নিয়ে যায়। প্রসঙ্গত, তরুণ তরুণীদের মধ্যে এখন এই ধরণের ঘটনা খুবই বেড়ে গিয়েছে।

এর প্রভাব পড়ছে সমাজের উপর। সচেতন নাগরিকরা মনে করেন মোবাইল এর জন্যে অনেকটা দায়ী। গত কয়েক বছর ধরে রাজ্যের আত্মহত্যার ঘটনা বেড়েই চলছে। তার পেছনে মূল কারণ কী তা এখনও পরিস্কার নয়। যুবক যুবতীদের যদি মোবাইলের প্রতি আকৃষ্ট থাকে, তাহলে বৃদ্ধ বৃদ্ধারা আত্মহত্যা করছেন কেন?

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...