সরকার অত্যন্ত অমানবিক, বিকল্প ব্যবস্থা না করে এরকম ঘটনা খুবই নিন্দনীয় : মানিক 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিগত কয়েকদিন আগে শহরের লেইক চৌমুহনী বাজার পরিদর্শনে গিয়েছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালেই রাস্তায় অবৈধভাবে গড়ে তোলা দোকানপাটের মালিকদের দখলমুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা তাতে কর্ণপাত করেননি।

তাই বুধবার নিশিরাতে বুলডোজার দিয়ে বেশ কিছু সংখ্যক বেআইনিভাব গজিয়ে ওঠা দোকানপাট ভেঙ্গে দিয়েছে আগরতলা পুর নিগম। যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে একাংশ ব্যবসায়ীর। বৃহস্পতিবার লেইক চৌমুহনী বাজারে ধ্বংসাবশেষ দেখতে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

এদিন তিনি কথা বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে। পরে সংবাদ মাধ্যমক তিনি জানান যে ঘটনা আগরতলা পুর নিগম সংগঠিত করেছে তা অত্যন্ত অমানবিক , যারা এখানে পসরা সাজিয়ে বসে তারা দিন দরিদ্র এই কথা পুর নিগম ও রাজ্য সরকার ভালভাবে জানেন , তারপরেও এরকম ঘটনা ঘটানো কোন প্রকার বিকল্প ব্যবস্থা না করে এরকম ঘটনা খুবই নিন্দনীয়। তাছাড়া বিগত বামফ্রন্ট সরকারের আমলে এই এলাকা ও এই বাজারসহ সুনির্দিষ্ট উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহন করা হয়েছিল বলেও জানান তিনি।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...