রাজধানীতে এক ভবঘুরের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার।ময়দানের স্হায়ী মঞ্চের নিচ থেকে পুলিশ এই যুবকের মৃতদেহ উদ্ধার করে। মৃত যুবকের নাম না জানা গেলেও তার বাড়ি বড়জলার নেপালি বস্তি এলাকায় বলে জানা গেছে।

বুধবার সাত সকালে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের স্থায়ী মঞ্চের নিচ থেকে এক ভবঘুরে যুবকের মৃতদেহ উদ্ধার। এ দিন সকালে মাঠে আসা প্রাতঃভ্রমণকারীরা প্রথমে যুবকটিকে পড়ে থাকতে দেখেন। পরে মাঠে আগত কয়েকজন যুবকটির পাশে গিয়ে দেখেন তার কান খুবলে নেওয়া হয়েছে এবং যুবকটি মৃত।

সাথে সাথে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছেন পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে জিবি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এলাকার এক ব্যক্তি জানান ,যুবকটি প্রায় সময়ই লেক চৌমুহনী বাজারে ঘোরাফেরা করতো।

বাজারে আগত জনসাধারণ তাকে দশ টাকা ২০ টাকা করে দিতেন ।তা দিয়েই তার খাওয়া খাদ্য চলত। তিনি জানান ,তার বাড়ি সম্ভবত বড়জলা স্কুল সংলগ্ন নেপালি বস্তি এলাকায়। তবে তার নাম মনে করতে পারছেন না তিনি। তিনি জানান, আস্তাবল মাঠের এই অংশে ইঁদুর এবং কুকুর থাকে। হয়তো ইদুর বা কুকুর তার কানের কিছু অংশ খুবলে নিয়ে গেছে।

জানা গেছে ,গত বেশ কয়েকদিন ধরে এই যুবকটি অসুস্থ ছিল। এদিন পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এই মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে স্বামী বিবেকানন্দ ময়দান এলাকায় এদিন চাঞ্চল্য ছড়ায়।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...