উশু’র প্রশিক্ষকদের নিয়ে তিন দিনের শিবির শুরু

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুক্রবার থেকে উশু’র প্রশিক্ষকদের নিয়ে তিন দিনের শিবির শুরু হলো। রাজধানীর এনএসআরসিসির জুডো হলে আগামী তিন দিন এই প্রশিক্ষণ শিবির চলবে। উশু অ্যাসোসিয়েশন ত্রিপুরা’র উদ্যোগে এবং রাজ্য ক্রীড়া পর্ষদের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন ওবিসি কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তাপস মজুমদার।

সারা বিশ্ব ও দেশের সাথে রাজ্যেও ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে উশু ক্রীড়া প্রতিযোগিতা। ইতিমধ্যেই রাজ্যে উশু অ্যাসোসিয়েশন ত্রিপুরা নামে এর সংগঠন গড়ে উঠেছে। বিভিন্ন জেলা এবং মহকুমায় এই সংগঠন বিস্তার করেছে।

উশু খেলার প্রশিক্ষকদের নিয়ে শুক্রবার থেকে তিন দিনের এক প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে রাজধানীর এন এস আর সি সি’র জুডু হলে। আগামী তিন দিন এই প্রশিক্ষণ শিবির চলবে। প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন রাজ্য ওবিসি পর্ষদের চেয়ারম্যান তাপস মজুমদার তিনি এই প্রশিক্ষণ শিবিরের সাফল্য কামনা করেন।

তিন দিনের এই প্রশিক্ষণ শিবিরে প্রতিটি জেলা থেকে পাঁচজন করে মোট ৪০ জন প্রশিক্ষক অংশগ্রহণ করেন। উশু অ্যাসোসিয়েশন ত্রিপুরার উদ্যোগে এবং রাজ্য ক্রীড়া পর্ষদের সহায়তায় এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...