এসটিজিটি প্রার্থীদের নিয়োগের বিষয় নিয়ে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্দিষ্ট নিয়োগ নীতি অবলম্বন করেই চাকরি দেওয়া হচ্ছে ও হবে। বর্তমান সরকার এমন কোন চাকরি দেয় না যে চাকরি ভবিষ্যতে খোয়াতে হবে প্রার্থীকে। বক্তা রাজ্যের খাদ্য ও পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সম্প্রতি এসটিজিটি প্রার্থীদের নিয়োগের বিষয় নিয়ে সংগঠিত আন্দোলনের প্রেক্ষাপটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

তিনি জানান বিষয়টি সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীর আওতাধীন সুতরাং বিশেষত এই বিষয়ে কোন কিছুই বলার নেই উনার। তবে এতোটুকু স্পষ্ট যে বর্তমান সরকার ১০৩২৩ এর পুনরাবৃত্তি চায় না। সুতরাং এমন কোন ভাবে কোন চাকরি দেওয়া হবে না যাতে ভবিষ্যৎ অন্ধকার হবে কারোর। যথাযোগ্য নিয়োগ নীতি এবং স্বচ্ছতা বজায় রেখে সঠিক পরিকাঠামো অবলম্বন করার মাধ্যমে নিয়োগ সম্পন্ন করবে সরকার।

একই সাথে তিনি যোগ করেন, রাজ্যে যেভাবে চাকরি মেলা অনুষ্ঠিত হয় তা অন্য কোথাও হয় না। এক্ষেত্রে বাম সরকারের সময়কাল উল্লেখ করে তৎকালীন সরকারকে তুলোধোনো করেন তিনি। পাশাপাশি সরকার পক্ষ সকল প্রকার নিয়োগ নীতি যথাযথ প্রক্রিয়া মেনেই অফার বন্টন করার কাজ করবে বলে জানান তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...