প্রচারসজ্জা নষ্ট করে শহরে চাপা উত্তেজনা বিরাজমান : জিতেন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সি পি আই এম দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্মেলনকে কেন্দ্র করে এখন রাজ্য রাজনীতিতে চরম উত্তাপ বিরাজ করছে। অবশেষে অনেক জল্পনার পর সিপি আই এম দলের ত্রিপুরা রাজ্য সম্মেলন হতে চলেছে রবীন্দ্র ভবনের সামনে বলে মঙ্গলবার দৃঢ়তার সঙ্গে একথা জানিয়েছেন দলের রাজ্য কমিটির সম্পাদক জিতেন চৌধুরী।

তিনি বলেন রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে অন্যান্য রাজনৈতিক দল প্রকাশ্য সমাবেশ করে তাকে। তবে এখানে সমাবেশ করলে যানজটের সমস্যা হয় এটা ঠিক। এই বিষয়টি চিন্তা করে তারা উমাকান্ত একাডেমীর মাঠে সমাবেশ করতে চেয়ে ছিলেন। কিন্তু সেখানে সমাবেশ করতে দেওয়া হচ্ছে না তাদেরকে স্কুল চলাকালীন সময়ে ব্যাঘাত সৃষ্টি হবে বলে।

তিনি অভিযোগ করে বলেন এর আগে রাজ্যের শাসক দল বহু কর্মসূচির আয়োজন করেছে, কিন্তু তাদেরকে আর সমাবেশ করতে দেওয়া হচ্ছে না রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে। তবে তারা এবার সিদ্ধান্ত নিয়ে রেখেছেন রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে তাদের সভা করবেন এই বিষয়ে পুলিশ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক এর চিঠি দেওয়া হয়েছে বলে জানান।

পাশাপাশি শহরে বেশ কিছু জায়গায় সিপি আই এম দলের প্রচারসজ্জা নষ্ট করে দেওয়ার ও অভিযোগ করেন। সব মিলিয়ে সিপিআইএম দলের রাজ্য কমিটির সম্মেলনকে কেন্দ্র করে শহরে চাপা উত্তেজনা বিরাজমান।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...