সারা বছর নিজেদের কর্তব্য পালনের পাশাপাশি এ ধরনের উৎকর্ষতা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে : মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক চিত্র ও কারুশিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন। ৭দিনব্যাপী এই প্রদর্শনীতে পুলিশের জওয়ান ও তাদের পরিবারের দ্বারা অঙ্কিত চিত্র ও কারুশিল্প প্রদর্শিত হয়। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা প্রদর্শনীটি ঘুরে দেখেন এবং পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা. সাহা বলেন, এই প্রদর্শনীতে পুলিশের জওয়ান ও তাদের পরিবারের প্রতিভার চিত্র ফুটে উঠেছে। সারা বছর নিজেদের কর্তব্য পালনের পাশাপাশি এ ধরনের উৎকর্ষতা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে।

পুলিশ ও তাদের পরিবারের এ ধরনের শিল্প ও কারুশিল্পের পারদর্শিতা সকলকেঅবগত করার লক্ষ্যে এই ধরনের উদ্যোগকে বড় পরিসরে নিয়ে যাওয়ার জন্য বলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে এছাড়াও রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...