ককবরক ভাষা রোমান হরফের দাবিতে রাজধানীতে টি এস এফের বিক্ষোভ প্রদর্শন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুক্রবার অর্থাৎ আজ থেকে শুরু হল রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। আর অধিবেশনের প্রথম দিনেই ককবরক ভাষা রোমান হরফের দাবিতে সার্কিট হাউজস্থিত গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করে টি এস এফ। তাদের একমাত্র দাবি ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহার , এদিন বিক্ষোভকারীরা বিধানসভামুখী মন্ত্রীদের কনভয় দেখে গো-ব্যাক স্লোগান তুলেন যা দেখে বিক্ষোভস্থলে প্রচুর পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়।

এদিন সংবাদ মাধ্যমকে সংগঠনের এক কর্মী জানান, দীর্ঘদিন ধরে বাংলা ভাষার পাশাপাশি রোমান হরফে প্রশ্নপত্র তৈরি করার দাবি জানিয়ে আসার পর ও সরকারের পক্ষ থেকে সমস্যা সমাধানের উদ্যােগ নেওয়া হয়নি।

বিশেষ করে ছাত্র ছাত্রীদের বাংলা লিপিতে লেখার জন্য চাপের সম্মুখীন হতে হচ্ছে। ত্রিপুরা বিধানসভায় যেন তাদের এই ইস্যু সবার দৃষ্টি আকর্ষণ করতে তাদের এই আন্দোলন বলে জানিয়েছেন তিনি। এদিনের কর্মসূচিতে সংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...