ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের দাবি ন্যায্য  সরকার তাদের প্রতি অন্যায় অবহেলা করছে : পুরুষত্তম

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গন অবস্থানের আয়োজন করা হয়। শনিবার আগরতলা প্যারাডাইস চৌমুহনী এলাকায় গণবস্থান আন্দোলনে বসেন অনিয়মিত কর্মচারীরা। সমকাজে সমবেতন প্রদান সহ একাধিক দাবিতে তিন ঘন্টা চলে তাদের এই আন্দোলন।

গণঅবস্থানে আন্দোলন থেকে তারা হুঁশিয়ারি দেন অতিসত্বর এই দাবিগুলো পূরণ না হলে বৃহত্তর বৃহত্তর আন্দোলনে যাবে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। এদিন বরিষ্ট আইনজীবি পুরুষত্তম রায়বর্মণ বলেন, ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ দাবি ন্যায্য। সরকার তাদের প্রতি অন্যায় অবহেলা করছে।

তাদের দাবি গুলি হলো নিয়মিতকরন সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন প্রদান করতে হবে, আংশিক সময়ের কর্মচারীদের পূর্ণ সময়ের অনিয়মিত কর্মচারী হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে, অনিয়মিত কর্মচারীদের ১০ বছর মেয়াদ শেষেনিয়মিতকরনের স্কীম চালু করা। এই দাবি গুলির পক্ষে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের নেতৃত্ব বক্তব্য রাখেন।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...

মিশন ‘দৃষ্টি’তে সাফল্য: গ্যালাক্সআইকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সআই...

বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস আজ, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বিশ্বজুড়ে গুরুত্বারোপ

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস।...