মোহন মজুমদার একজন জনদরদি ব্যাক্তি ছিলেন, তিনি মানুষের পাশে থেকে মানুষের সাথে মিশতে খুব ভালবাসতেন : মানিক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোলাঘাটি বিধানসভার প্রয়াত প্ৰবীণ সিপিআইএম নেতা ক্ষেত্র মোহন মজুমদারের বাড়িতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতার কারণে বিছানায় শয্যাশায়ী ছিলেন। অবশেষে গত শুক্রবার কাঞ্চনমালা স্থিত নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ক্ষেত্র মোহন মজুমদার।

মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৮৫ বছর। সিপিআইএম প্রবীণ নেতার মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার কাঞ্চনমালা স্থিত বাড়িতে ছুটে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ জেলা এবং মহকুমা কমিটির সিপিআইএমের নেতৃত্বরা। এদিন মানিক সরকার প্রয়াত সিপিআইএম নেতা ক্ষেত্র মোহন মজুমদারের স্ত্রী সহ উনার পুত্রদের সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন এবং উনার মৃত্যুতে গভীর সুখ প্রকাশ করা সহ উনার পরিবার পরিজনদের গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন প্রয়াত প্ৰবীণ সিপিআইএম নেতা ক্ষেত্র মোহন মজুমদার একজন জনদরদি ব্যাক্তি ছিলেন, সব সময় তিনি মানুষের পাশে থেকে মানুষের সাথে মিশতে খুব ভালবাসতেন। সিপিআইএম এমন একজন নেতাকে হারিয়ে শোকস্তব্ধ।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...