দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে : কংগ্রেস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার সারা দেশের সাথে রাজ্যের প্রত্যেকটি জেলায় বাবা সাহেব আম্বেদকর সন্মান যাত্রা অনুষ্ঠিত করে প্রদেশ কংগ্রেস। আগরতলা কংগ্রেস ভবন থেকেও বাবা সাহেব আম্বেদকর সম্মান যাত্রা করা হয়েছে। পাশাপাশি পশ্চিম জেলার জেলা শাসকের নিকট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র পদত্যাগের দাবীতে ডেপুটেশন প্রদান করা হয়েছে।

এদিন যুব-কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, কংগ্রেস দল অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র পদত্যাগ চাইছে। সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের অবমাননা মানে দেশের সংবিধানকে অপমান করা।

দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিন শহর ব্যাপী সম্মান যাত্রায় দলীয় কার্য্যকর্তাদের ভিড় ছিল লক্ষনীয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...