মরিয়ম নগর চার্চে যীশু খ্রীষ্ট-র জন্মদিন পালনে প্রস্তুতি চলছে জোর কদমে 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হাতে মাত্র আর ১দিন তার পর শুরু খ্রিস্টান ধর্মঅবলম্বীদের খ্রীষ্টামাস উৎসব। আর সেই উৎসবকে কেন্দ্র করে মরিয়ম নগর চার্চে যীশু খ্রীষ্ট-র জন্মদিন পালনে প্রস্তুতি চলছে জোর কদমে৷ প্রতিবছর ২৫শে ডিসেম্বর এই গির্জায় যীশু খ্রীষ্ট-র জন্মদিন পালন করা হয়৷ বিভিন্ন আলোকসজ্জা, নানা বাহারি সাজ সরঞ্জাম দিয়ে সাজিয়ে তোলা হয় এই গির্জাঘর। আর সেই উপলক্ষে চলছে সাজানোর কাজ৷

পাশাপাশি বড়দিন উপলক্ষ্যে বিরাট মেলার আয়োজন করা হয় মেলা উৎসব কমিটির পক্ষ থেকে৷ দুইদিন ব্যাপী চলে মেলা আর এই মেলাতে লক্ষাধিক মানুষের সমাগম হয়ে থাকে এইবছরও এমনই ধারণা করা হচ্ছে কমিটির পক্ষ থেকে। উল্লেখ্য, যীশুর জন্মদিন প্রতিবছরই ওই চার্চে মহা ধুমধামে পালিত হয়৷ জাতি-জনজাতি উভয় অংশের মানুষ নিজ নিজ কায়দায় বড়দিনের আনন্দ উপভোগ করে থাকেন এই দিনে।

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...