মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২৫ সালের মাধ্যমিক ২৫ ফেব্রুয়ারি এবং উচ্চমাধ্যমিক ২৪ ফেব্রুয়ারি থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা ২৫ ফেব্রুয়ারি থেকে এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। আজ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী একথা জানান।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পর্ষদের সচিব দুলালদে। সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক ও মাদ্রাসা আলিম পরীক্ষা। মাধ্যমিক ও মাদ্রাসা আলিম পরীক্ষা সমাপ্ত হবে ১৮ মার্চ।

২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে উচ্চমাধ্যমিকের বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগ এবং মাদ্রাসা ফাজিল আর্টস ও থিওলজি পরীক্ষা। উচ্চমাধ্যমিকের পরীক্ষা সমাপ্ত হবে ১৭ মার্চ। মাধ্যমিক, মাদ্রাসা আলিম, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা ফাজিল আর্টস ও থিওলজি পরীক্ষার ফর্ম ফিলআপ শুরু হবে ১০ জানুয়ারি থেকে। ৩১ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত ফর্ম ফিলআপের কাজ চলবে।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...