কাঞ্চনবাড়ি প্রাইমারি মার্কেটের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার ঊনকোটি জেলার কুমারঘাট কৃষি মহকুমার অন্তর্গত ফটিকরায় বিধানসভা এলাকার কাঞ্চনবাড়ী এবং রাধানগরে আরআইডিএফ প্রকল্পে গ্রামীন বাজারের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য শ্রী সুধাংশু দাস।

এদিন কৃষিমন্ত্রী উদ্বোধন শেষে বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যে বর্তমানে ৫৫৪টি কৃষি বাজার রয়েছে। এই বাজারগুলোতেও শেড নির্মাণ, স্টল নির্মাণ, শৌচালয় , পানীয় জল , পয় প্রণালী সহ যাবতীয় পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়ে গিয়েছে। এর ফলে কৃষকরা তাদের কৃষিজাত পন্য সামগ্রী সহজেই কেনাবেচায় অংশ নিতে পারবেন বলে জানান তিনি।

এদিনের অনুষ্ঠান শেষে আপামর কৃষক ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে উন্মুক্ত করে দিয়েছে এই বাজার শেড। পাশাপাশি কৃষিজ যন্ত্রপাতি কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...