ত্রিপুরা রাজ্যের সর্বোচ্চ পর্বত ব্যাটলিং শিবকে পর্যটনের ক্ষেত্রে আকর্ষণীয় করে তোলা হবে : পর্যটন মন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে ঢেলে সাজাতে বদ্ধপরিকর রাজ্য সরকার। বহিঃরাজ্যের পর্যটকদের সামনে পর্যটন কেন্দ্রগুলিকে আকর্ষণীয় করে তুলতে নানাভাবে কাজ করে চলছে রাজ্য সরকারের পর্যটন দপ্তর। গতকাল জম্পুই জেলাতে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল প্রমো ফেস্টের অনুষ্ঠান।

আজ তথা বৃহস্পতিবার দ্বিতীয় দিন ত্রিপুরা রাজ্যের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বেটলিং শিব পরিদর্শনে যান রাজ্য সরকারের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ দপ্তরের অন্যান্য আধিকারিকগণ। পরিদর্শনকালে মন্ত্রী সর্বোচ্চ পর্বত শৃঙ্গের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন এবং কিভাবে এই জায়গাকে পর্যটকদের জন্য আরো আকর্ষণীয় করে তোলা যায় সে বিষয়ে উপস্থিত অন্যান্য আধিকারিকদের সাথে বার্তালাপ করেন।

এদিন মন্ত্রী সংবাদমাধ্যমকে জানান ত্রিপুরা রাজ্যের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ব্যাটলিং শিপ এই জায়গা থেকে উত্তর-পূর্ব ত্রিপুরার সমগ্র অংশ থেকে শুরু করে মিজোরাম এর একটি অংশ পরিষ্কারভাবে দেখা যায়। তাছাড়া খবর রয়েছে যে এই জায়গাতে বহিঃরাজ্যের বিভিন্ন পর্যটকরা এসে ভিড় জমান সুতরাং এই জায়গাটিকে আরো কিভাবে সুন্দর করা যায় ও আকর্ষণীয় করে তোলা যায় সে বিষয়ে পর্যবেক্ষণ করার লক্ষ্যে আজকের এই পরিদর্শন বলে।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...