যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত হলো জনজাতি দিবস 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-যথাযোগ্য মর্যাদায় রাজ্যে জনজাতি দিবস পালন করা হয়। জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে শুক্রবার জনজাতি দিবস পালন করা হয়। রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত হয় অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন পূর্বাশার চেয়ারম্যান তথা বিধায়ক কিশোর বর্মন সহ জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিকরা।
বিধায়ক কিশোর বর্মণ জানান এদিনের অনুষ্ঠানকে দুটি ভাগে পালন করা হচ্ছে। একদিকে যেমন জনজাতি গৌরব দিবস পালন করা হচ্ছে, তেমনি অপরদিকে হস্ত তাঁত ও হস্ত কারু শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হস্ত তাঁত ও হস্ত কারু শিল্পের সাথে যারা যুক্ত তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। তিনি আরও বলেন একটা সময় পূর্বাশা মাঠ জঙ্গলে পরিপূর্ণ হয়ে গিয়েছিল।
বিগত সরকারের সময়ে পূর্বাশা মাঠকে নেশা কারবারিদের আতুর ঘরে পরিণত করা হয়েছে। বর্তমানে পূর্বাশা মাঠকে সঠিক কাজে লাগানো হচ্ছে। এদিনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন পূর্বাশার চেয়ারম্যান তথা বিধায়ক কিশোর বর্মন সহ জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিকরা।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...