নেশা মুক্ত ভারত অভিযানের অধীন স্বেচ্ছাসেবকদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন  

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশার করাল গ্রাস থেকে যুবকদের রক্ষা করতে সরকারি ভাবেও চলছে কর্মসূচী। শুক্রবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে রাজধানীর বীরচন্দ্র স্টেট লাইব্রেরীতে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। নেশা মুক্ত ভারত অভিযানের অধীন স্বেচ্ছাসেবকদের নিয়ে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক সহ স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর ও রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিনের প্রশিক্ষণ শিবিরে যারা নেশার সাথে সরাসরি যুক্ত তাদের কিভাবে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে আলোচনা করা হয়।

পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক সজল বিশ্বাস জানান যারা নেশায় নিমজ্জিত তাদেরকে নেশার কবল থেকে মুক্তি দিতে এই মাস্টার ট্রেইনাররা সাহায্য করবেন। সমাজকে নেশা মুক্ত করতে তারা নিরলস প্রয়াস চালিয়ে যাবে। এই দিনের প্রশিক্ষণ শিবিরে ৮০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে। তাদের বিভিন্ন বিষয়ে অবগত করানো হয়।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...