ঘুষ কাণ্ডে অভিযুক্ত গৌতম আদানির গ্রেফতারির দাবিতে সরব হলেন রাহুল গান্ধী

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- এবার গৌতম আদানির গ্রেফতারির দাবিতে সরব হলেন রাহুল গান্ধী। মার্কিন বিচার বিভাগর তরফ থেকে ঘুষ কাণ্ডে অভিযুক্ত করা হয়েছে গৌতম আদানিকে। এই আবহে ভারতে গৌতম আদানিকে গ্রেফতারির দাবি জানালেন রাহুল গান্ধী। ভারতের সরকারি আধিকারিকদের ২৫ কোটি ডলারের ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে আদানির বিরুদ্ধে। গৌতম আদানি ছাড়াও তাঁর ভাইপো সহ বেশ কয়েকজন ভারতীয়র বিরুদ্ধে মামলা করেছে মার্কিন প্রশাসন। এই আবহে রাহুলের অভিযোগ, ‘আদানিকে সুরক্ষা দিচ্ছেন প্রধানমন্ত্রী।’ এছাড়া সেবি প্রধান মাধবী পুরী বুচকেও গ্রেফতারির দাবি জানিয়েছেন রাহুল গান্ধী।

রাহুল গান্ধী আজ এই নিয়ে সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘এটা এখন বেশ স্পষ্ট যে আদানি আমেরিকান আইন এবং ভারতীয় আইন উভয়ই ভঙ্গ করেছেন। তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিযুক্ত করা হয়েছে এবং আমি ভাবছি কেন মিস্টার আদানি এখনও এই দেশে মুক্ত রাখা হয়েছে? আজই আদানিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা উচিত। কিন্তু আদানিজিকে গ্রেফতার করার ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই। কারণ তাঁকে তো চালান আদানি।’

আদানির বিরুদ্ধে অভিযোগ, ভারতীয় আধিকারিকদের ঘুষের প্রস্তাব দিয়ে কয়েক বিলিয়ন ডলারের চুক্তি করেছিল তারা। এরই মাধ্যমে আমেরিকা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে তারা টাকা তুলেছিল বাজার থেকে। দাবি করা হয়েছে, ২০২১ সালের জুলাই এবং ২০২২ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভারতীয় সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আদানি গোষ্ঠী। ভারতীয় কর্মকর্তাদের ২৫ কোটির ডলারেরও বেশি ঘুষের প্রস্তাব দিয়ে সৌরশক্তি সরবরাহের লাভজনক চুক্তি পেয়েছিল আদানি। এই চুক্তিগুলো থেকে ২০ বছরে ২০০ কোটি ডলারের বেশি মুনাফা অর্জনের আশা করা হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...