বারো ঘন্টার মাথায় আরও এক ‘ভুয়ো’ টিটি আটক পেঁচারথল স্টেশনে 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মনু রেল স্টেশনে ভুয়া টিটি আটকের বারো ঘন্টার মাথায় এবার পেঁচারথল রেল স্টেশনে আটক অপর এক ভুয়া টিটি। তবে এবার টিটি পরিচয় দিয়ে যাত্রী ও হকারদের কাছে টিকিট তল্লাশির সময় সন্দেহ হলে উত্তম মধ্যম দিয়ে ভুয়া টিটিকে তুলে দেওয়া হয় রেল কর্মীদের হাতে।

বুধবার রাতে আগরতলা-ধর্মনগর যাত্রীবাহী ট্রেনে সংঘটিত হয় এক ঘটনা।জানা গেছে ধৃত ভুয়া টিটির নাম কৌশিক সরকার (২৩,পিতা মৃত নারায়ন সরকার)। বাড়ি ঊনকোটি জেলার পেঁচারথলের শিববাড়ি এলাকায়। পরে ধৃত ভুয়া টিটিকে ধর্মনগর জিআরপি থানার পুলিশের হাতে তুলে দেয় রেল কর্মীরা।এমর্মে জিআরপি থানার পুলিশ ধৃত ভুয়া টিটিকে তাদের হেফাজতে নিয়ে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...