বর্তমানে বিভাজনের রাজনীতি করে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে শাসক দল : কংগ্রেস সভাপতি 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে কংগ্রেসের সংহতি পদযাত্রা। রাজ্যজুড়ে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সংহতি পদযাত্রা চলছে। তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার বামুটিয়া বিধানসভা এলাকায় সংহতি পদযাত্রা সংগঠিত করা হয়।

এদিনের সংহতি পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান এদিন বামুটিয়া ব্লক কংগ্রেসের উদ্যোগে বাগবাড়ি স্কুল মাঠ থেকে সংহতি পদযাত্রা সংগঠিত করা হয়েছে।

নেপালি বস্তিতে গিয়ে শেষ হবে এদিনের পদযাত্রা। জহরলাল নেহেরুকে শ্রদ্ধা জানিয়ে এদিনের পদযাত্রা সংগঠিত করা হয়েছে। বর্তমানে বিভাজনের রাজনীতি করে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে শাসক দল বলেও তিনি অভিযোগ করেন। তার বিরুদ্ধে কংগ্রেসের এই সংহতি পদযাত্রা। এদিন পদযাত্রা ঘিরে ভালো সাড়া পড়ে।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...