এক মহিলা সহ ৫ চোরকে গ্রেপ্তার করলো পশ্চিম থানার পুলিশ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এক মহিলা সহ ৫ চোরকে গ্রেপ্তার করলো পশ্চিম থানার পুলিশ। চলতি বছরের অক্টোবর মাসে রাজধানীর জয়নগর এলাকার বাসিন্দা যোগেশ মজুমদারের বাড়িতে চুরি হয়। জানা গেছে বাড়িতে তখন কেউ ছিলেন না। এই সুযোগে চোরেরা বিকেল বেলা হাত সাফাই করে। বাড়িতে এসে ঘটনা নজরে আসে মালিকের। তিনি সি সি টি ভি ক্যামেরায় দুইজনকে চিহ্নিত করতে পারেন।

পরে পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ টিম গঠন করে তদন্তে নেমে রবিবার এক মহিলা সহ ৫ জনকে পৃথক পৃথক জায়গা থেকে আটক করে। উদ্ধার হয় চুরি হওয়া নগদ অর্থ, মোবাইল, স্বর্ণালঙ্কার। ধৃতদের জিজ্ঞাসাবাদে পুলিস জানতে পারে এই চক্রটি লোকজন হীন বাড়িতে হানা দেয়। সোমবার তাদের আদালতে পেশ করে পুলিশ। ধৃতদের কাছ থেকে পুলিস জানার চেষ্টা করছে অন্য কোন ঘটনায় এরা জড়িত কিনা?

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...