শুধুমাত্র রক্তদান শিবির করলে হবে না, মানুষের সমস্যা সমাধানের জন্য কাজ করতে হবে : মানিক 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহান নভেম্বর বিপ্লব দিবস ও অঞ্চল সম্মেলন সামনে রেখে রক্তদান শিবির সিপিএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির। রাজধানীর ধলেশ্বর জেল রোডস্থিত দলের অঞ্চল কার্যালয়ে হয় রক্তদান শিবির।মহান নভেম্বর বিপ্লব দিবস ও সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির ১১ তম সম্মেলনকে সামনে রেখে এই রক্তদানের আয়োজন করা হয়েছে।

এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম নেতা অমল চক্রবর্তী, সঞ্জয় সাহা সহ অন্যান্যরা। শিবিরে এদিন বহু রক্তদাতা উৎসাহের সাথে রক্তদান করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন প্রতিবছর সিপিএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটি রক্তদান শিবিরের আয়োজন করে থাকে।

এদিন যারা রক্তদান করেছে তাদেরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের সুস্বাস্থ্য কামনা করেন মানিক সরকার। তিনি আরও বলেন শুধুমাত্র রক্তদান শিবির করলে হবে না। মানুষের সমস্যা সমাধানের জন্য কাজ করতে হবে। এদিন শিবিরে রক্তদাতাদের উৎসাহ দেন মানিক সরকার।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...