Connect with us

Uncategorized

অবৈধভাবে রাজ্যে প্রবেশ করে বহিঃরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে পুলিশের হাতে আটক তিন বাংলাদেশী নাগরিক

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ অব্যাহত। প্রায়শই আগরতলা রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ধরা পড়ছে বাংলাদেশী নাগরিকরা। আবারো গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে আটক তিন বাংলাদেশী নাগরিক।

মঙ্গলবার বিকালে আগরতলা জিআরপি থানার পুলিশ, বি এস এফ ও রেল পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। ধৃতদের মধ্যে একজন পুরুষ, একজন মহিলা ও এক শিশু রয়েছে। তারা অবৈধভাবে রাজ্যে এসেছে। বহিঃরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে তারা আগরতলা রেল স্টেশনে যায়।

আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগরতলা রেল স্টেশন থেকে শিশু সহ তিন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। ধৃতরা প্রথমে নিজেদেরকে ভারতীয় নাগরিক বলে দাবি করে। জিজ্ঞাসাবাদের পর ধৃতরা স্বীকার করে তারা বাংলাদেশী নাগরিক।

 

 

 

Continue Reading