ধর্ষণ কাণ্ডে দুই ভাইকে ২০ বছরের কারাবাসের নির্দেশ দিল উত্তর জেলার বিশেষ আদালত

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্ষণ কাণ্ডে দুই ভাইকে ২০ বছরের কারাবাসের নির্দেশ দিল উত্তর জেলার বিশেষ আদালত। নাবালিকা ধর্ষণের অভিযোগে দুই ভাইকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল আদালত। ঘটনাটি ঘটেছিল ২০২১ সালে ধর্মনগর থানার অন্তর্গত আনন্দবাজার এলাকায়। জানা যায় নাবালিকা স্কুল থেকে বাড়ি ফেরার পথে জল খাওয়ার জন্য এক বাড়িতে যায়।

সেখানে যাওয়ার পর বাড়ির বড় ছেলে প্রশান্ত দেবনাথ নাবালিকাকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনা দেখে ফেলে ছোট ভাই পাপ্পু দেবনাথ। পরবর্তী সময় পাপ্পু দেবনাথ নাবালিকাকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করে। ফলে নাবালিকা গর্ভবতী হয়ে পড়ে এবং নাবালিকা এক সন্তানের জন্ম দেয়।

তারপর ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে নাবালিকার পরিবারের পক্ষ থেকে ধর্মনগর মহিলা থানায় মামলা দায়ের করা হয়। এই মামলার তদন্তকারী অফিসার তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেন। আদালতে দীর্ঘ শুনানির পর মঙ্গলবার উত্তর জেলার বিশেষ আদালতের বিচারক অভিযুক্ত দুই ভাইকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের জেল এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল,

আইপিসি-র ৫০৬ ধারায় ১ বছরের জেল ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল এবং পকসো আইনে ২০ বছরের জেল সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৮ মাসের জেলের নির্দেশ দেন। একথা জানান সরকারি আইনজীবী সুদর্শন শর্মা।

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...