আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু করার চেষ্টা করা হচ্ছে : পর্ষদ সভাপতি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২৫ সালের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে করার চেষ্টা চলছে। মঙ্গলবার একথা জানান পর্ষদ সভাপতি। সঙ্গে ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সচিবও। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিকের ২০২৫ সালের পরীক্ষার্থীদের প্র্যাক্টিকেল শুরু হবে এবছরের নভেম্বরের ১৫ তারিখ।

শেষ হবে ৫ ডিসেম্বর। মঙ্গলবার সাংবাদিকদের একথা জানান পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয় গণচৌধুরী। তিনি জানান, আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কিছুটা এগিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে পরীক্ষা শুরু করার চেষ্টা করা হচ্ছে সি বি এস ই-র সঙ্গে তাল মিলিয়ে।

পর্ষদ সভাপতি আরও জানান, আগে একেক রাজ্যের বোর্ড একেক রকম প্রশ্ন করতো। কিন্তু এখন জাতীয় শিক্ষা নীতি-২০২০ অনুযায়ী চেষ্টা চলছে সারা দেশে ইউনিফর্ম প্যাটার্ন প্রতিক্ষেত্রে যাতে প্রতিষ্ঠা করা যায়। কিছুদিন আগে রাজ্য থেকে বোর্ডের একজন আধিকারিকের নেতৃত্বে চারজন শিক্ষক দিল্লিতে কর্মশালায় গেছেন। এখন চেষ্টা চলছে রাজ্যেও এমন একটি কর্মশালা করার।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...