Connect with us

Uncategorized

দীপাবলি উৎসব উপলক্ষ্যে কোথাও কোন সমস্যা নেই : পুলিশের মহানির্দেশক

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছর শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয় আমতলী থানার পুলিশ কর্মীরা। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। নিরাপত্তা রক্ষার কাজে ব্যস্ত থাকার পাশাপাশি শ্যামা মায়ের আরাধনা করেন পুলিস আধিকারিক ও কর্মীরা। বৃহস্পতিবার রাতে রীতি মেনে হয় শ্যামা মায়ের পূজা।

উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্য আধিকারিকরা। পুলিশ মহানির্দেশক জানান রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা ভালো রয়েছে। দীপাবলি উৎসব উপলক্ষ্যে কোথাও কোন সমস্যা নেই। পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। পুলিশ কর্মীরা নিরলস ভাবে কাজ করছে।

 

 

Continue Reading