শীতলাতলি উন্নয়ন কমিটি উদ্যোগে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আলোর উৎসব দীপাবলিকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছিল রাজধানীর মহারাজগঞ্জ বাজার সংলগ্ন শীতলাতলি উন্নয়ন কমিটি। উন্নয়ন কমিটির তরফে আয়োজন করা হয়েছিল অঙ্কন প্রতিযোগিতা। বুধবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি এলাকার দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর অলোক ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এলাকার দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দেন। অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, দীপাবলি উৎসব উপলক্ষ্যে রাজ্যের জাতি জনজাতি সকলে যেন শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারে তার প্রার্থনা করছেন মায়ের কাছে। পাশাপাশি শীতলা তলি উন্নয়ন কমিটিকে ধন্যবাদ জানান দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণের ব্যবস্থা করার জন্য। নতুন বস্ত্র পেয়ে খুশি দুঃস্থরা।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...