দেশ ও রাজ্যকে শক্তিশালী করার জন্য বিজেপি দলের বিকল্প আর নেই : মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লক্ষ্য পূরণে প্রতিদিন নিজ বিধানসভা কেন্দ্রে সদস্যতা অভিযানে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।মঙ্গলবার ফের সকালে সদস্যতা অভিযানে শামিল হন মুখ্যমন্ত্রী। প্রায় প্রতিদিন পালা করে বিজেপির সদস্যতা অভিযানে অংশগ্রহণ করছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বড়দোয়ালী তথা নিজ বিধানসভা কেন্দ্রের ১৬ নং ওয়ার্ডের অন্তর্গত রামনগর রোড নং-৩ এ সদস্যতা অভিযানে অংশ গ্রহণ করেন।

মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মেয়র দীপক মজুমদার সহ মণ্ডলের নেতারা। এদিন সদস্যতা অভিযানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রদেশ বিজেপির দ্বিতীয় পর্যায়ের সদস্যতা অভিযান চলছে। দেশ ও রাজ্যকে শক্তিশালী করার জন্য বিজেপি দলের বিকল্প আর নেই।

বিজেপি দলের চিন্তাধারা সকলকে নিয়ে চলা, সকলকে সম্মান করা। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় দল বিজেপি। প্রদেশ বিজেপির এবারের লক্ষ্যমাত্রা ১২ লক্ষ সদস্য করা রাজ্যে। ইতিমধ্যে লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছে গেছে প্রদেশ বিজেপি। দলের কার্যকরতারা লক্ষ্য পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এদিন সদস্যতা অভিযানে মিলেছে সাড়া।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...