রাজ্যে অবৈধভাবে প্রচুর বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবৈধভাবে ভারতে প্রচুর বাংলাদেশী নাগরিকদের অনু প্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এই সমস্যা কেন্দ্রের গোচরে নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের বিষয় নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নোত্তরে মুখ্যমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক উন্নত করতে আলোচনা চলছে। বাংলাদেশে এখনো কিছুটা অস্থিরতা চলছে।

ভারতের সাথে তাদের সম্পর্ক ভালো থাকলে তাদেরই উন্নয়ন হবে। এর জন্য অপেক্ষা করতে হবে। দেখা যাক কিছুদিন পর কি অবস্থায় গিয়ে দাঁড়ায় দুই দেশের সম্পর্ক। বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয় নিয়ে ভারতের কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে বলছে সেভাবে সুরক্ষা দিলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের উন্নতি হবে।

পাশাপাশি ত্রিপুরা রাজ্যের মৈত্রী সেতু এবং ভারত বাংলাদেশের রেলপথের সূচনাও হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন, মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশ থেকে ভারতে প্রচুর নাগরিক অবৈধভাবে অনুপ্রবেশ করছে।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...