ডিসেম্বরে খুমুলুঙ্গে জনসভা করার সিদ্ধান্ত  আইপিএফটির 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এডিসির ভিলেজ কমিটির নির্বাচন ঘোষণা নাহলেও ময়দানে নেমে পড়েছে বিজেপির জোট শরিক আইপিএফটি। ৪ ডিসেম্বর খুমুলুঙ্গে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে আইপিএফটি। ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে থেকে সোমবার হয় আইপিএফটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক। আগরতলা প্রেসক্লাবে এদিনের বৈঠকে দলের সাংগঠনিক বিষয়ের পাশাপাশি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নেতৃত্ব জানান এদিনের বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে আইপিএফটি দলের প্রতিটি ডিভিশনকে নির্দেশ দেওয়া হয়েছে রিজিওনাল কমিটি ১০ নভেম্বরের মধ্যে গঠন করার জন্য। এই বিষয়টি দেখার জন্য এইদিন একটি কমিটি গঠন করা হয়েছে। ৪ ডিসেম্বর খুমুলুং-এ বড় ধরনের জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে দল।

ভিলেজ কমিটির নির্বাচন ঘোষণার পর দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির কনফারেন্স করার বিষয়েও এইদিনের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আইপিএফটি দলের সভাপতি প্রেম কুমার রিয়াং, সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা, সহকারী সাধারন সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া সহ

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...