প্রাক্তন রঞ্জি ক্রিকেটারকে অপমান করার প্রতিবাদ জানাল সদর জেলা কংগ্রেস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রাক্তন রঞ্জি ক্রিকেটারকে অপমান করার প্রতিবাদ জানাল সদর জেলা কংগ্রেস। সোমবার দলের তরফে বিক্ষোভ দেখানো হয় ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের অফিসের সামনে। এমবিবি স্টেডিয়ামে ত্রিপুরা বনাম মুম্বাই রঞ্জি ম্যাচ চলছে। এই খেলা দেখতে গিয়ে এক প্রকার অপমানিত হতে হয় রাজ্যের প্রাক্তন রঞ্জি খেলোয়াড় প্রনব দেবনাথকে বলে অভিযোগ।

তিনি এক প্রকার ক্ষোভ ও অপমানে চোখের জল ফেলে বাড়িতে ফিরে যান। এই ঘটনা প্রকাশ্যে আসার পর প্রতিবাদে সরব হয় সদর জেলা কংগ্রেস। এদিন টিসিএ অফিসের সামনে সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সদর জেলা কংগ্রেস সভাপতি অভিযোগ করেন টিসিএ দুর্নীতিবাজ ও মাফিয়াদের আতুর ঘরে পরিণত হয়েছে।

কিছুদিন আগে দেখা গেছে টিসিএ-এর দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও অস্ত্রের আস্ফালন। ফলে প্রতিভাবান খেলোয়াড়রা বঞ্চিত হচ্ছে। ত্রিপুরা বনাম মুম্বাই রঞ্জি ম্যাচ দেখতে গিয়ে অপমানিত হন রাজ্যের প্রাক্তন রঞ্জি খেলোয়াড় প্রনব দেবনাথ। ঘটনার ধিক্কার জানিয়ে তিনি বলেন, সঠিক সম্মান দেওয়া হয় প্রাক্তন রঞ্জি খেলোয়াড়কে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...