Connect with us

Uncategorized

প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নামে ভুয়ো ফেসবুক একাউন্ট খুলে তিপ্রা মথা সুপ্রিমোকে চ্যালেঞ্জ করা হয়েছে : জিতেন্দ্র 

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নামে ভুয়ো ফেসবুক একাউন্ট খোলার অভিযোগ ফের পুলিশে জানানো হবে বলে জানালেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। শুক্রবার এনিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে জিতেন বাবু বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নামে ভুয়ো ফেসবুক একাউন্ট খুলে তিপ্রা মথা সুপ্রিমোকে চ্যালেঞ্জ করা হয়েছে।

বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজ্য রাজনীতিতে গুঞ্জন শুরু হয়ে যায়। শুক্রবার এই নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন মানিক সরকারের নামে যে ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করা হয়েছে, সেই একাউন্টটি মানিক সরকারের নয়। হতে পারে সিপিআইএম-এর শত্রু পক্ষ সিপিআইএম-এর বদনাম করার জন্য এটা করেছে। সাইবার ক্রাইমে এই নিয়ে অভিযোগ জানানো হয়েছে। পুলিশে ফের জানানো হবে।